সবং, পশ্চিম মেদিনীপুর ,
ভেমুয়া বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমির উদ্যোগে ও ব্যবস্থাপনায় উদ্বোধন হল দু'দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করলেন নবতিপর যুবক শ্রী সত্যেশ্বর প্রধান।
বর্তমানে যুব সম্প্রদায় যখন হোয়াটসঅ্যাপ আর ইন্টারনেট দুনিয়ায় ব্যস্ত,প্রত্যন্ত গ্রামাঞ্চলে এরকম ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন প্রায় ৯৬ বছরে পা ফেলা চির যুবা এলাকার বিশিষ্ট সমাজসেবী সত্যেশ্বর প্রধান।
একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের অণুগামী হলেও এলাকায় বিদ্যালয়, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে প্রায় সকল কাজেই তাঁর অপরিসীম উদ্যম।
আয়োজক সংস্থা বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমির সম্পাদক বিপ্লব জানা বলেন,বিগত চার বছর ধরে স্থানীয় মানুষজনের আর্থিক সহায়তায় তাঁরা এই প্রতিযোগিতার আয়োজন করে চলেছেন।
পশ্চিম মেদিনীপুর ছাড়াও পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর ও হাওড়া থেকেও বিভিন্ন দল এই খেলায় অংশগ্রহণ করেন।
আয়োজক সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সেক সামসুর আলি বলেন এলাকায় এই খেলার মাধ্যমে প্রত্যন্ত গ্রামের যুব সমাজকে তাঁরা ক্রীড়া ও শরীর চর্চায় আবার আগ্রহী করে তুলতে চান।


