উলুবেড়িয়া, হাওড়া,
প্রয়াত জননেতা র স্মরণসভা, উলুবেড়িয়া,
উলুবেড়িয়া কেন্দ্রের 5বারের বিধায়ক ও ও বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ফরোয়ার্ড ব্লকের নেতা প্রয়াত রবীন্দ্রনাথ ঘোষের 9ম মৃত্যু বার্ষিকী পালিত হলো উলুবেড়িয়ায় লকগেটের কাছে,
প্রয়াত জননেতা রবীন্দ্রনাথ ঘোষের মর্মর মূর্তির পাদদেশে,
উল্লেখ্য উলুবেড়িয়া স্টেশনের পাশে ফরোয়ার্ড ব্লকের পার্টি অফিস থেকে এক মৌন মিছিল উলুবেড়িয়া শহরের উপর থেকে হেঁটে লকগেটের কাছে প্রয়াত নেতার মূর্তির পাদদেশে উপস্থিত হন,
অনুষ্ঠানে র শুরুতে প্রয়াত নেতার মূর্তি তে মাল্যদান করেন ফরোয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সম্পাদক নরেন চ্যাটার্জি,
প্রাক্তন বিধায়ক ডলি রায়, প্রাক্তন বিধায়ক শৈলেন মন্ডল,
প্রাক্তন বিধায়ক ডা, জগন্নাথ ভট্টাচার্য,কুতুবুদ্দিন আহমেদ,শম্ভু বোষ, আনিসুর রহমান মল্লিক, মহ, নাসিরউদ্দিন,পিন্টু খান,অজেত মল্লিক,চন্ডীচরন পাতলা,
মতিয়ার রহমান মল্লিক সহ বহু নেতাকর্মী,
উল্লেখ্য 2011সালে 11ই ডিসেম্বর রবীন্দ্রনাথ ঘোষ প্রয়াত হন,
সেই থেকে প্রতিবৎসর এই দিন পালিত হয়,
গতকাল রবীন্দ্রনাথ ঘোষের স্মরণে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়,
প্রয়াত নেতার প্রতি নীরবতা পালন করে স্মৃতি চারণ শুরু হয়,
স্মৃতি চারণ কালে ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি এক বক্তব্যে বলেন যে আজ এন আর সি র নামে দেশকে বিভাজন করতে চলেছে কেন্দ্রের সরকার,




