শুক্রবার সকালে গোপীবল্লভপুর ১ নং মন্ডল ও সাতমা মন্ডলের উদ্যোগে তৃণমূলের সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে ও বিজেপি কর্মীদের মিথ্যা মামলার প্রতিবাদে এবং প্রশাসন চুপ থাকার কারণে ভারতীয় জনতা পার্টি গোপীবল্লভপুর থানা ঘেরাও ও গনডেপুটেশন কর্মসূচি পালন করে।
এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার বিজেপির সাধারণ সম্পাদক অবনী ঘোষ,সহ বিজেপি রাজ্য সম্পাদক রাজিব ওঝা, গোপীবল্লভপুরের মন্ডল সভাপতি নগেন সিং, সাতমা মন্ডলের সভাপতি মুরালি ঘোষ

