প্রতিবেদক, এবি বঙ্গনিউজ,
নতুন বছর উন্মুক্ত দুয়ারে দাঁড়িয়ে |
এই রঙিন পৃথিবীর প্রতিটি বছর এই ভাবে চলতে থাকে | আমরা কেউ সঠিক জানিনা এ বছর কবে থেকে শুরু হয়েছিল কেবল অনুমান করে চলি |
কত নবজাতক এল আর কত বৃদ্ধ ফিরে গেল এই ক্ষুদ্র সংসার জীবন থেকে | কত মানুষের স্বপ্ন, কত মানুষের অবদান আর কত মানুষের কায়িক পরিশ্রম দিয়ে আমাদের এই পৃথিবীর প্রত্যেকটা মুহূর্ত রচনা করা হয়|
সে ছিল আমাদের মতই একজন ভারতীয়| না, কোন রাজার ছেলে বা কোন বীর যোদ্ধা ছিলেন না | ছিলেন বহু স্বপ্নপ্রেমী ভারতীয়দের মধ্যে অন্যতম |
হ্যাঁ, আমি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান কালাম স্যারের কথাই বলছি | মনে করতে পারছেন তিনি কি স্বপ্ন দেখেছিলেন |
আমার তো বেশ মনে আছে " India 2020" এর কথা |
"India 2020" হলো কালাম স্যারের লেখা একটি বই যার প্রতিটি পাতায় পাতায় স্বপ্নময় নতুন ভারতের কথা বর্ণনা করা আছে |
তিনি স্বপ্ন দেখেছিলেন দুই হাজার কুড়ি সালের মধ্যে ভারত একটি উন্নত শীল সমৃদ্ধতম দেশে পরিণত হবে |
সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে আমরা হব সমৃদ্ধতম দেশের নাগরিক |
তিনি এবং ডক্টর রাজেন মহাশয় এই স্বপ্ন নিয়ে হাজার 1998 সালে এই বই রচনা করেন |
এই বইতে উন্নতশীল ভারতের উন্নত ভারত হওয়ার বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করেছেন তারা | এই বই আমাদের কাছে একটি অনুপ্রেরণামূলক স্বপ্ন |
আজ খুব ভাবতে ইচ্ছা করছে "India 2020" এর কথা |

