শান্তিনিকেতন
শুরু হলো ১২৩ তম পৌষ উৎসব। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণের দিন কে স্মরণ করে উপাসনার মধ্যে দিয়ে শুভ সূচনা পৌষমেলার।
বিগত বছরের তুলনায় অনেকটাই খাপছাড়া এইবছরের পৌষমেলা।
দোকান পাতির সংখ্যা খুবই কম, হরেক মাল এর দোকান ও বসেছে হাতে গোনা কয়েকটা। মেলার আনুসাঙ্গিক জিনিসপত্রের চেয়ে, খাদ্য বস্তুর দাম যেন অনেকটাই বেশি, সাধারণ মধ্যবিত্ত মানুষদের কাছে যেন আকাশ ছোঁয়া।
দর্শনার্থীদের কাছে মেলা কে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে উপহার দেওয়ার জন্য মেলা কতৃপক্ষের তরফে নেওয়া হয়েছে হাজারো ব্যাবস্থা, পাশাপাশি নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে পুলিশকর্মী, রয়েছে মহিলা পুলিশের বিশেষ দল, সাদা পোশাকের পুলিশ এবং সেই বিশ্বভারতী কতৃপক্ষের তরফে মোতায়েন করা হয়েছে প্রাক্তন সেনা কর্মী দের।
চলছে আকাশপথে ড্রোন ক্যামেরা দিয়েও নজর দাড়ি। বসানো হয়েছে কয়েকশোর বেশি সি সি টিভি ক্যামেরা , রয়েছে ১০ টির কাছাকাছি ওয়াচ টাওয়ার। যান চলাচল নিয়ন্ত্রণ ও ভিড় এড়ানোর জন্য করা হয়েছে ২০ টির ও বেশি ড্রপ গেট।


