সোমবার ভোরে একজন বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করল ১১২নং ব্যাটালিয়ানের এর বি এস এফ।
অভিযোগ অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে নথিপত্র ছাড়া ঢুকে পড়ার সময় টহলরত সীমান্ত রক্ষীদের নজরে পড়ে যায়।
হাতেনাতে পাকড়াও করা হয় ১জন বাংলাদেশীকে। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। কি কারণে এদেশের ঢুকলো, কোথায় যাচ্ছিল, তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।
ধৃতকে সোমবার বসিরহাট মহাকুমার আদালতে তোলা হয়েছে।
