-এনআরসি, সিএএ-এর বিরুদ্ধে অনশন করে প্রতিবাদে নামে ইংরেজবাজার মহিলা কংগ্রেস কমিটি।
গত ২১ ডিসেম্বর থেকে শহরের কানির মোড় এলাকায় চলে অনশন।
পাশাপাশি চলে অবস্থান বিক্ষোভ।
সোমবার তাদের অনশন ও অবস্থান বিক্ষোভ ওঠে।
এদিন সন্ধেয় হাজির ছিলেন বিধায়ক মোত্তাকিন আলম। তিনি জানান,‘এনআরসি, সিএএ-র বিরুদ্ধে গোটা জেলা জুড়ে আমাদের প্রতিবাদ চলছে।
যতদিন না প্রত্যাহার করা হচ্ছে, ততদিন চলতেই থাকবে। কংগ্রেস আরও ব্যাপকাকারে প্রতিবাদে নামবে।’
