দক্ষিণ দিনাজপুর, ২৩ ডিসেম্বর;
গঙ্গারামপুর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী কৃষি মেলার আয়োজন করা হলো সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের শাহাবাজপুর উৎসব ভবন সংলগ্ন ময়দানে।
কৃষকদের নিয়ে কৃষিজ দ্রব্যের উপর প্রদর্শনীয় ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই কৃষি মেলায়।
মেলাকে ঘিরে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের স্টল সহ মোট 22 টি স্টল বসানো হয়েছে।
এদিনের কৃষি মেলা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিধায়ক সহ বহু সরকারি আধিকারিকেরা উদ্বোধন করেন।
প্রতিবছরের মতো এবারও কৃষি মেলার আয়োজন করায় কৃষকরা উপকৃত হবেন বলে মনে করছেন আয়োজককারীরা
কৃষকদের নিয়ে কৃষিজ দ্রব্যের উপর প্রদর্শনী ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন গঙ্গারামপুর ব্লক সহ কৃষি অধিকর্তা।
২৩ শে ডিসেম্বর থেকে ২৫ শে ডিসেম্বর পর্যন্ত তিন দিন ধরে মেলাটির আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের শাহাবাজপুর উৎসব ভবন সংলগ্ন ময়দানে।
সোমবার মেলাটির উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সহ-সভাধিপতি ললিতা টিজ্ঞা, জেলা উপ কৃষি অধিকর্তা জ্যোতির্ময় বিশ্বাস, গঙ্গারামপুর ব্লক সহ কৃষি আধিকারিক সুদীপ্ত সরকার, গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস, গঙ্গারামপুর ব্লকের ভিডিও অঙ্কিত আগরওয়াল, পঞ্চায়েত সমিতির সভাপতি কালিপদ সরকার, সহ-সভাপতি সুকুমার মহন্ত, সহ আরো অনেকেই।
অনুষ্ঠানের শুরুতে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের।
এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস সহ উপস্থিত অতিথিরা।
কৃষি মেলা কে কেন্দ্র করে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের স্টল সহ কৃষি ভিত্তিক ২২টি স্টল বসানো হয়েছে।
তিনদিনের এই কৃষি মেলায় ক্যাম্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প, বাংলা ফসল বীমা প্রকল্পের রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করা হয়েছে কৃষকদের স্বার্থে।
জেলা পরিষদের সহ সভাধিপতি ললিতা তিজ্ঞা জানিয়েছেন, রাজ্য সরকার কৃষকদের স্বার্থে এমন কৃষি মেলা আয়োজনের নির্দেশ দিয়েছেন।
প্রতিবছর গঙ্গারামপুর ব্লকের অন্যান্য স্থানে কৃষি মেলার আয়োজন করা হয়।
এবছর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের শাহাবাজপুরে কৃষি মেলার আয়োজন করা হয়েছে।
গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস জানিয়েছেন, গঙ্গারামপুর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে তিনদিন ব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়েছে।
এমন মেলা অনুষ্ঠিত হওয়ায় এলাকার কৃষকরা উপকৃত হবেন।
গঙ্গারামপুর ব্লক সহ কৃষি আধিকারিক সুদীপ্ত সরকার জানিয়েছে,কৃষকদের স্বার্থে প্রতিবছরই আমরা কৃষি মেলার আয়োজন করে থাকি।
এবছর নন্দন পুরের শাহাবাজপুর এলাকায় করা হয়েছে। তিন দিনের এই কৃষি মেলায় কৃষকরা একদিকে যেমন কৃষিজ দ্রব্য উপর প্রদর্শনী করে কৃষি ক্ষেত্রে শিক্ষা লাভ করতে পারবে, তেমনি অন্যদিকে কৃষকদের আনন্দ দিতে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান গুলিও করা হবে।
এছাড়াও যেসমস্ত কৃষকরা কৃষি দপ্তরে গিয়ে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্প বা বাংলা ফসল বীমা প্রকল্পে রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের জন্য এই মেলাতেই ক্যাম্পের মাধ্যমে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করা হয়েছে।
প্রতিবছরের মতো এবারেও কৃষি মেলার আয়োজন করায় কৃষকরা উপকৃত হবেন বলে মনে করছেন আয়োজনকারীরা।
