হাওড়ার আমতা এক কিষান মাণ্ডিতে কৃষি মেলা শুরু হলো,,,,,

নিজস্ব প্রতিবেদক, 




 হাওড়া জেলার আমতা থানার সিরাজবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমতা এক ব্লক কৃষক বাজার কৃষান মাণ্ডিতে আজ থেকে তিন দিনের কৃষি মেলা শুরু হলো, 

 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও কৃষি বিভাগ আমতা এক নম্বর ব্লক ও আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক মাটি কৃষি উদ্যান পালন মৎস্য খাদ্য কৃষি বিপণন সমবায় ও প্রাণিসম্পদ মেলা আজকে শুরু হলো চলবে তিন দিন ব্যাপী ধরে। 

তিন দিনের অনুষ্ঠান সূচিতে আছে, স্হানীয় স্কুল ছাত্র ছাত্রী দের সাথে আপামর জনসাধারণের অংশগ্রহণ ও উপস্হিতিতে সপ্তম বার্ষিক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কৃষি মেলার সূচনা হয়, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের ও অন্যান্য সংস্থার স্টলের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি, প্রতিদিন কৃষি ও কৃষি সংক্রান্ত বিষয়ে নতুন প্রযুক্তির আদান-প্রদান পরামর্শ দান, কৃষক প্রশিক্ষণ শিবির ও ক্যুইজ, বুলবুল ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তায় ক্যাম্প , 
কৃষিজ দ্রব্যের প্রদর্শনী ও আকর্ষণীয় পুরস্কার প্রদান, কৃষক বন্ধু আবেদন গ্রহণ শিবির,কিষান ক্রেডিট কার্ড ক্যাম্প, মাটির স্বাস্থ্য কার্ড প্রদান শিবির, সরকারি মূল্যে ধান ক্রয়ের জন্য নিবন্ধীকরন, 

খিচুড়ি বিতরণ, ছোট দের অঙ্কন ও মহিলাদের রন্ধন প্রতিযোগিতা, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিল্পী দের নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রানুষ্ঠান বাউল গান ও পুতুল নাচ, যাত্রা পালা রক্ত দিয়ে লেখা, পরিবেশনায় আমতা ছোট মহরা তরুণ সংঘের কলাকুশলী শিল্পী ও অভিনেত্রী অভিনেতা পালা উপস্হাপন করবেন। 

পিঠে পুলি প্রতিযোগিতা ও ব্রতচারী অনুষ্ঠান। আজকের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে হাওড়া জিলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট আইনজীবী রমেশ চন্দ্র পাল, উলুবেড়িয়া মহকুমা হস কৃষি অধিকর্তা প্রশাসন অভিমুন্য বারুই, আমতা এক নম্বর ব্লকের বিডিও লোকনাথ সরকার, 




আমতা এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা পার্থ সারথি প্রামাণিক, আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলি ও কৃষি কর্মাধ্যক্ষ লক্ষন টকাল,সহ সভাপতি প্রশান্ত ভাণ্ডারী, পূর্ত কর্মাধ্যক্ষ তপন চক্রবর্তী, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত সাহা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। 

প্রয়াত এক কৃষকের স্ত্রী কে দুই লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...