সোনারপুর বইমেলায় কবি সম্মেলন ,

সংবাদদাতা, বাড়জুলি,

 দক্ষণ চব্বিশ পরগনা:



 সোনারপুর ৩০তম বইমেলা উপলক্ষে বইমেলার নবনীতা দেবসেন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল কবি সম্মেলন। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬টায়। উদ্বোধন করেন পূর্ণেন্দু ভট্টাচার্য। 

এদিন যে-সমস্ত কবিরা কবিতা পড়লেন তারা হলেন উদার আকাশ পত্রিকার সম্পাদক ও সাহিত্যিক ফারুক আহমেদ, লালমিয়া মোল্লা, স্মৃতি বেগ, রাজীব চক্রবর্তী, প্রদীপ মজুমদার, মহঃ হাফিজ, ওয়াজেদ আলি, চঞ্চল মারিক, নিখিল মন্ডল, বিপ্লব রায়, প্রহ্লাদ দত্ত, সামসুল আলম, জিতেন মিস্ত্রি, প্রবীররঞ্জন মন্ডল, পৃথ্বীজিতা দাস, সন্দীপ মিত্র, সুবোধ পান্ডে, তরুণকান্তি প্রিয়, যুথিকা তরফদার, প্রবীর নন্দী, অনুপ রায়, অনিন্দ্য পাল, রোহিনা পারভিন প্রমুখ। 




 এদিন সকল কবিকে স্মারক ও মানপত্র দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। উদ্বোধন পর্বে এদিন মঞ্চে হাজির ছিলেন বইমেলা প্রস্তুতি কমিটির সভাপতি আবিদ হোসেন ও কার্যকরী সভাপতি অরুণকান্তি ঘোষ।
 অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালনা করেন কল্যাণসুন্দর গোলদার।

 উপস্থিত ছিলেন কবি হরিশঙ্কর কুন্ড, সামশুল আলম প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...