শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে জন্মদিন পালন

অরিত্র ঘোষ, বোলপুর ,



গতকাল ছিল লাভপুরের বাসিন্দা সুমিত্রা মজুমদার মহাশয়ার পুত্র অনুপম মজুমদারের জন্মদিন। 

আর উই ফাউন্ডেশন এর পক্ষ থেকে জন্মদিন পালন করা হলো অন্যরকম ভাবে।

 ৫০ জন দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী মানুষের হাতে তুলে দেয়া হলো শীতের ব্ল্যাঙ্কেট, কেক, চকলেট। উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষজনের ছিলেন স্থানীয় শিক্ষক ও সমাজ বন্ধুরা। 

বেশ কয়েক মাস আগে বোলপুর ভুবন ডাঙ্গার বাসিন্দা কীর্ণাহার শিবচন্দ্র উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাননীয় অনুপ ঘোষও বেড়গ্রাম পল্লী সেবা নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয় প্রতিভা গাঙ্গুলী মহাশয়ার একমাত্র সন্তান অনুভব এর জন্মদিন পালন শুরু হয়েছিল এভাবেই" মাটির টানে জীবনের গানে অন্য প্রাণে"। 




বোলপুর থেকে দূরবর্তী আদিবাসী গ্রামে ৫০০ জন আদিবাসীদের নিয়ে তারাই প্রথম শুরু করেছিলেন নতুন রকমভাবে জন্মদিনের বার্তা। 

আজ সেই ভাবনা আজ ছড়িয়ে পড়েছে দিকে দিকে। 

এবছর শান্তিনিকেতন এর নিভৃত পূর্ণিমা নাট্য গ্রামে খোয়াই ১৪ই অক্টোবর সারা বীরভূম জেলার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে এবং সত্য জন দুস্থ আদিবাসী শিশুদের নিয়ে নাচ গান মধ্যাহ্নভোজন ও পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে পালিত হয়েছিল অনুভব এর জন্মদিন। 

আরো একবার পালিত হলো লাভপুরে আর এক অনুপম এর জন্মদিন। 

অনুভব আর অনুপম এভাবেই প্রতিটি মানুষের অনুভূতির বার্তা হয়ে উঠুক।

 শহরের কংক্রিটের চারদেওয়াল থেকে বেরিয়ে এসে জন্মদিন পালিত হোক মাটির মাঝে অসহায় মানুষের সাথে অন্য রকম ভাবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...