থানা দ্বারা পরিচালিত অঙ্কুর শিশু বিদ্যা নিকেতনের ছাত্র ছাত্রীদের পড়ালেখা ও খেলাধূলার সামগ্রি তুলে দিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্নেন্দু কুমার কুন্ড।
বছরের শেষে পুলিশের কাছ থেকে লেখাপড়া ও খেলাধূলার সামগ্রি পেয়ে খুশি খুদে পড়ুয়ারা এবং গ্রাম বাসীন্দারা।
প্রত্যন্ত গ্রামের দু:স্হ পরিবারের ছেলেদের লেখাপড়ার জন্য জেলা পুলিশের উদ্যাগে এবং থানা গুলির পরিচালনায় অঙ্কুর নামে শিশু বিদ্যা নিকেতন চালু করা হয়। সেই মতো গঙ্গারামপুর থানার অন্তগর্ত নারই নিন্মবুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে চালুর করা হয় অঙ্কুর নামে শিশু বিদ্যা নিকেতনটি।
সারা বছর বিনা খরচে ছাত্র ছাত্রীদের পড়ালেখা করিয়ে থাকেন গঙ্গারামপুর থানার সিভিক ভলাটিয়ার ও পুলিশ কর্মীরা। বছরে শেষ দিনে সেই খুদে পড়ুয়ারাদের হাতে লেখা পড়ার ও লেখাধূলার জন্য সামগ্রি তুলে দিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্নেন্দু কুমার কুন্ডু।
এছাড়াও এদিনের উপস্হিত ছিলেন এসআই প্যারটিক কেরকেট্টা, গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের স্হানীয় সদস্য ওয়াসিন আলি প্রমূখ।
আইসি পূর্নেন্দু কুমার কুন্ডু কাছ থেকে খাতা,কলম,রুল,রবার,ছবি আকার জন্য রং,খেলাধূলার জন্য ফুটবল,পেয়ে খুশি পড়ুয়া।
পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের হাতে মনিঋষি ছবি তুলে দেওয়া হয়। এবিষয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্নেন্দু কুমার কুন্ডু বলেন,পুলিশের দ্বারা পরিচালিত অঙ্কুর নামে শিশু বিদ্যা নিকেতন রয়েছে।
সেখানকার ছাত্র ছাত্রীরা নতুন বছরে নতুন ক্লাবে উঠবে। তারা যেন আকৃষ্ট করবার জন্য লেখাপড়ার জন্য খাতা,কলম,রুল রবার ছবি রংপেনসিল দেওয়া হল।
লেখাপড়ার পাশাপাশি তারা যেন নিজেদের শরীর মন ভালো রাখতে পারে সেজন্য খেলার সামগ্রি দেওয়া হল।
স্হানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ওয়াসিন আলি বলেন,অনেক দু:স্হ ছাত্র ছাত্রীদের লেখাপড়া করিয়ে থাকেন।
তার পাশাপাশি আজকে আইসি সাহেব দু:স্হ পড়ুয়াদের হাতে খাতা,কলম ও খেলার সামগ্রি তুলে দিলেন।
এতে আমরা ভীষন খুশি।
গ্রামবাসী অঞ্জুয়ারা বিবি বলেন আমাদের বাচ্চাদের হাতে পুলিশ কর্মীরা খাতা কমল দেওয়ায় আমরা খুশি।
