মালদা,
হরিশ্চন্দ্রপুর থেকে চাচল গামী ৮১ নং জাতীয় সড়কের ধারে গর্তে চাকা বসে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো একটি ট্রাক।
ঘটনাটি ঘটেছে লক্ষণপুর বাসস্ট্যান্ডের কাছে। এলাকাবাসীরা জানালেন চাচল হরিশ্চন্দ্রপুর জাতীয় সড়কের দুই ধারে বিভিন্ন জায়গায় মাটি বসে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
সেই গর্ত গুলির উপর জন্মেছে আগাছার জঙ্গল। এর ফলে দূর থেকে গাড়ির চালকরা গর্ত গুলি ঠাহর করতে পারেন না।
ফলে গাড়ি সাইট করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন চালকরা।
ওই গর্তগুলোতে চাকা বসে গিয়ে কখনো গাড়ি কাত হয়ে যাচ্ছে কখনো পাল্টি খেয়ে নিচে পড়ে যাচ্ছে। আজ হরিশ্চন্দ্রপুর থেকে চাচল গামি ওই ট্রাকটি ও একইভাবে দুর্ঘটনার কবলে পড়ে।
ট্রাকটি গর্তে বসে যাওয়ার আগেই ড্রাইভার খালাসী লাভ দিয়ে গাড়ি থেকে নিচে নেমে যান। ফলে সামান্য চোট পান।
গাড়ির চালক জানান তিনি চাচোল এর দিক থেকে আসা একটি বড় গাড়ি কে সাইড দিতে গিয়ে রাস্তার ধারের গর্তে চাকাটা ঢুকে যায়।
দূর থেকে আগাছা ঢাকা থাকায় তিনি গর্তটি বুঝতে পারেননি।
স্থানীয় তৃণমূল নেতা রুহুল আমিন জানান চাচোল গামী এই জাতীয় সড়কে দুই ধারে প্রচুর গর্তের সৃষ্টি হয়েছে যেগুলি গাছ দিয়ে ঢাকা উপরে গেছে তাই উপর থেকে বোঝা যায় না এর ফলে মাঝেমাঝেই দুর্ঘটনার শিকার হচ্ছেন এই রাস্তায় যাতায়াত করা গাড়ি চালকরা।
আমরা এই নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে বহুবার জানিয়ে অভিযোগ জানিয়েছে কিন্তু সব গর্ত গুলি বন্ধ হচ্ছেনা অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এ গর্তগুলো বন্ধ করুক।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানালেন তারা বিভিন্ন জায়গায় মাটি দিয়ে গর্ত গুলি বন্ধ করছেন স্থানীয় রাস্তা নির্মাণকারী ঠিকাদার কেউ বলে ওই গর্তটি ও বন্ধ করে দেয়া হবে।
