উত্তর 24 পরগনার হাড়োয়া বাজার রাখাল পল্লীতে সুন্দরবন আদিবাসী জাগরণ সমিতি ও 24 পরগনা আদিবাসী কল্যাণ সমিতি,পশ্চিমবঙ্গ আদিবাসী চেতনা সমিতির,
সংগ্রামী আদিবাসী মঞ্চের যৌথ উদ্যোগে মহান উলগুলান দিবস উদযাপন হয় উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের জেলা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সিয়ামত আলি ,
তিনি বলেন বিরসা মুন্ডার ইতিহাস ঘাটলে জানাজায় তিনি শুধুমাত্র প্রকৃতি ও স্বাস্থ্য সচেতন মানুষকে কেবল শোষণ জুলুম অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত করতেন না,
সাথে সাথে জরা ব্যাধি মহামারীতে আর্তপীড়িত মানুষের পাশে এসে দিবারাত্রি অক্লান্তভাবে পরিশ্রম করে সেবা-শুশ্রূষা মৃত্যুপথযাত্রী অসহায় মানুষকে বাঁচাতে চেয়েছিলেন,।
তার সময়ের সমাজের চেয়ে চিন্তা-চেতনা প্রতিবাদ প্রতিরোধে অগ্রসর এক মহান দিশারী ।
তাই তিনি তার জীবিতকালেই হয়ে উঠেছিলেন কিংবদন্তি মহাপুরুষ। আদিবাসী ও অন্যান্য সাধারণ মানুষের কাছে বিরসা মুন্ডা ছিলেন মহান মানুষ।
বিরসা মুন্ডা পরাধীন শোষিত বঞ্চিত মানুষের কাছে ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ফুরফুরা তথা পীরনগর শরীফের পীরজাদা জনাব মহিবুল্লাহ হোসাইনী তিনি বলেন ১৯০০ সালের 9জুন বিশ্বাসঘাতক ইংরেজ কারাগারে বিষ প্রয়োগ করে বিরসা মুন্ডা কে মেরে ফেলল।
কিন্তু তার উলগুলান আজও চলছে।শুধুই ভারতবর্ষে নয় বিশ্বের দেশে দেশে মহাবিপ্লবী বিরসা মুন্ডা তার মতোই বেঁচে আছেন এবং চিরকাল বেঁচে থাকবেন বিশ্বের সংগ্রামী মানুষের মনের মনিকোঠায়।
পি ওয়াই এফ এর রাজ্য সম্পাদক শিক্ষাবিদ জাকির হোসেন তিনি আদিবাসীদের ধর্ম "সারনা "অর্থাৎ প্রকৃতি পূজারী সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করলেন এবং বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারের তুলোধোনা করলেন!
সংগ্রামী আদিবাসী মঞ্চের রাজ্য সম্পাদক শিক্ষক সুবোল সরদার তিনি বলেন ভগবান বিরসা মুন্ডা উলগুলান অনেক কিছু জ্বালাতে চেয়েছিলেন' উলগুলান এর আগুনে জঙ্গল জ্বলেনা শোষিত-বঞ্চিত মানুষের হৃদয় আর রক্ত জ্বলে।
তিনি এই সমাবেশ থেকে তাদের ধর্ম সরনা এই সারনা ধর্মের আলাদা কোড হয় তার জন্য সকল জাতিকে এই আন্দোলনের সঙ্গে থাকার আহ্বান জানান।
তিনি বলেন আমাদের ধর্ম তো হিন্দু নয় "সারনা" তাহলে সমস্ত জায়গায় হিন্দু লিখতে হবে কেন? আমরা সারনা লিখব এর জন্য বৃহৎ আন্দোলন চাই।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আখের আলী বৈদ্য রেখা মহালি সহ-সভাপতি হাড়োয়া পঞ্চায়েত সমিতি প্রফুল্ল মাহালী জেলা পরিষদের সদস্য অনিমা সর্দার কনিকা সর্দার নেপাল সিংদেবু সরদার সুকুমার সরদার মৃত্যুঞ্জয় কুন্ডু গণেশ সরদার শুকদেব দাস প্রমুখ।

