তার অঙ্গ হিসেবে হাওড়া জেলার চোদ্দ টি ব্লকে তিন দিন ধরে স্মরনীয় করে তোলা হয়েছে মেলা প্রাঙ্গণ ঝলমলে আলোকসজ্জা বর্ণাঢ্য শোভাযাত্রা হরেকরকম প্রদর্শনী ও প্রতিযোগিতামূলক নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্রানুষ্ঠান সেবা আলাপচারিতা আলোচনা সভা কর্মশালা সেমিনার মেয়েদের বিভিন্ন উৎপাদিত পণ্যের প্রদর্শনী,
বিভিন্ন ধরনের কৃষি সরঞ্জাম প্রদর্শনী নানান রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হাজারো বিকিনির সম্ভার নিয়ে বিক্রেতারা বসেছেন।
সরকারি বে সরকারি ও ব্যাবসায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ষ্টল ও ফর্ম প্রচার পত্র পুস্তক বিতরণ,
প্রবীণ ও নবীন শিল্পী কলাকুশলী দের নাচ, গান, বাউল, শরীরচর্চা, কৃষক প্রশিক্ষণ, উদয়নারায়ণপুর ব্লকের এগারো টি গ্রাম পঞ্চায়েতের এগারো জন বয়ষ্ক কৃষকদের শাল শিতবস্ত্র ও প্রশংসাপত্র প্রদান করে স্মরনীয় করে রাখা,কৃষিজ যন্ত্র পাতি ও কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের চেক বিতরণ, মুরগির বাচ্চা বিতরণ, রন্ধন প্রতিযোগিতা, কৃষকদের ক্যুইজ, উপস্থিত সকলকে খিচুড়ি খাওয়ানো,কৃতি কৃষকদের পুরষ্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা আমাদের প্রতিনিধিকে।
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ , পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে মাটি কৃষি উদ্যান পালন মৎস্য খাদ্য কৃষি বিপণন সমবায় ও প্রাণিসম্পদ মেলা ,
আজ থেকে তিন দিন ধরে চলবে উদয়নারায়ণপুর ব্লক থানা ও বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়ভবানীপুর রায় বাঘিনী রাণী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র প্রাঙ্গণে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উদয়নারায়ণপুর বিধানসভার বিধায়ক সমীর কুমার পাঁজা, রাজ্যের যুগ্ম কৃষি অধিকর্তা জনাব ফারহাদ হোসেন, হাওড়া জিলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট আইনজীবী রমেশ চন্দ্র পাল, উলুবেড়িয়া মহকুমা সহ কৃষি অধিকর্তা প্রশাসন অভিমুন্য বারুই, বিডিও রাম জীবন হাঁসদা, এলাকার সহ কৃষি অধিকর্তা গৌবিন্দ দলুই ও সহ সভাপতি অজয় কুমার চক্রবর্তী,জিলা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সামন্ত, সভায় সভাপতিত্ব করেন কৃষি কর্মাধ্যক্ষ উত্তম সামন্ত, এছাড়াও উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি ও আধিকারিক বর্গ।
