চার দিন নিখোঁজ থাকার পর নিয়ের ঘর থেকে যুবকের দেহ উদ্ধার।
ত্রিকোণ প্রেমের জেরে এই খুন বলে দাবি পরিবারের। মৃতের নাম কুমারেশ নস্কর(২৮)। রাজমিস্ত্রী কাজ করত।
সকাল ৬টা নাগাদ বাড়ির মধ্যেই যুবকের দেহ উদ্ধার।
গলায় আঘাতের চিহ্ন। সকাল বেলায় বাবা বরুণ নস্কর ও মা মিনতি নস্কর প্রথম দেখে।
বুধবার থেকে নিখোঁজ ছিল সন্ধের পর থেকে। পরিবারের দাবি নাজিরপুরের এক বিবাহিতা মহিলার সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার।
এই নিয়ে পরিবারের সাথেও ঝামেলা হয় কুমারেশের।
তবে শুক্রবার সন্ধেবেলায় পাড়ার এক বন্ধু জগন্নাথ পাগানির সাথে যোগাযোগ হয়। তার সাথেই নাজিরপুর যায় আলোচনার মাধ্যমে বিষয়টা মিটমাটের জন্য।
একটি সালিসি সভাও বসে।
সেখানে মারধোর করা হয় বলে অভিযোগ। তারপর আজ সকালে দেহ উদ্ধার হয়।

