কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও সঞ্জয় ঘিষিংয়ের বিরুদ্ধে ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে না করার অভিযোগ উঠল।

মালদা ঃ 



কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও সঞ্জয় ঘিষিংয়ের বিরুদ্ধে ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে না করার অভিযোগ উঠল। 

গ্রামবাসীরা জেলা শাসকের কাছে গত ২৪ নভেম্বর এই অভিযোগ বিডিওর বিরুদ্ধে করেছেন। 

কালিয়াচক ২ নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত ১০০ দিনের কাজ নিয়ে গ্রামবাসীরা বারবার বিডিওর কাছে অভিযোগ করলেও গত এক মাস থেকে অভিযোগগুলোর কোনো রকম তদন্ত না করার অভিযোগ বিডিওর বিরুদ্ধে।



 অভিযোগ পেয়ে জেলাশাসক বিডিও কে সমস্ত দুর্নীতির সঠিকভাবে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। 

বিডিও সঞ্জয় ঘিষিং জানিয়েছেন আমাদের ব্লকে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগকারীরা অভিযোগ করে পরবর্তীতে অভিযোগ তুলে নেয় ফলে অনেক ক্ষেত্রে অভিযোগের কোনো গুরুত্ব থাকেনা ।

তবে প্রতিটি ক্ষেত্রে আমি অভিযোগের তদন্ত করি। রাজনগরে ঠিক কি ঘটনা ঘটেছে তা আমি অবশ্যই সঠিকভাবে তদন্ত করব।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...