নাদনঘাটে সহায় সম্বলহীন মানুষের হাতে কম্বল তুলে দিলেন পুলিশ,

রীতা ভট্টাচাৰ্য, কালনা,নাদনঘাট——




 নাদনঘাটে সহায় সম্বলহীন মানুষের হাতে কম্বল তুলে দিলেন পুলিশ শীতের হিমেল হাওয়া ও হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য।

আর এমনিই এক পরিস্থিতিতে  ফুটপাতে,ষ্টেশন চত্বরে ও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন অনেক অসহায় মানুষ।

শীতের হাত থেকে বাঁচতে পর্যাপ্ত পোশাকটুকুও তাদের থাকে না।




জড়োসড়ো হয়ে শুয়ে বসে থাকা সেইসব মানুষজনের পাশে এসে দাঁড়ালো পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার পুলিশ।

শীতে কাঁপতে থাকা ওই মানুষগুলির গায়ে গরম কম্বল চাপিয়ে তাদের সাময়িক স্বস্তি দিলেন।শীতের সকালে গরম পোশাকের উপহার পেয়ে খুশি হলেন সকলেই।

মনের আনন্দে দু-হাত তুলে অনেকে আবার আশীর্বাদও করলেন। 




  পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নসরৎপুর পন্চায়েত ও সমুদ্রগড় ষ্টেশন এলাকায় ও তার পাশাপাশি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁপতে থাকা মানুষজনের হাতে এইদিন দুই শতাধিক কম্বল বিতরণ করেন কালনার এসডিপিও শান্তনু চৌধুরী,নাদনঘাট থানার ওসি সুদীপ দাস।

জবুথবু এই শীতে সহায় সম্বলহীন মানুষজন শীতবস্ত্র পেয়ে ভীষণ খুশি হোন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...