কেন্দ্রের ক্যাবের বিরুদ্ধে সিপিআইএম বিক্ষোভ মিছিল এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রীর কুশপুতুল পোড়ালেন,

বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,১৪ডিসেম্বর; 



কেন্দ্রের ক্যাবের বিরুদ্ধে সিপিআইএম বিক্ষোভ মিছিল এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রীর কুশপুতুল পোড়ালেন গঙ্গারামপুর এ কেন্দ্রের ক্যাবের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুতুল পোড়ালেন সিপিআইএম ।

শনিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে বের করা হয় মিছিলটি।মিছিল শেষে চৌপটিতে অমিত শাহের কুশপুতুল বানিয়ে তা পড়ানো হয়।




যেখানে সিপিআইএম এর নেতা নেতৃত্ব রা উপস্থিত ছিলেন ।

 চলতি সপ্তাহে ক্যাবের বিল পাস হয় কেন্দ্রে।যার পর ক্যাবের বিল পাস নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিরোধিতা শুরু হয় বেশ কয়েকটি রাজনৈতিক দলের।

শনিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এ সিপিআইএম এর রাজনৈতিক দল শহরে বিক্ষোভ মিছিল বের করে।




এদিন মিছিলে শামিল হন সিপিএম জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস, সিপিআইএম গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী,সিপিএম জেলা সম্পাদক মন্ডলী অন্যতম সদস্য মানবেশ চৌধুরী,অমিত সরকার,জেলা কমিটির সদস্য পার্থ সরকার ,তহিদি অমন সহ সিপিআইএম এর কর্মীরা। 

 মিছিলটি সিপিআইএম পাটিও অফিস থেকে শুরু করে শহর ঘুরে পুনরায় পাটিও অফিসের সামনে এসে শেষ হয়।




এরপর চৌপতি তে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুতুল বানিয়ে তা আগুন দিয়ে পোড়ান সিপিআইএম জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস সহ নেতা নেতৃতরা।

 সিপিআইএম জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস জানিয়েছেন,এমন বিল আমাদের পছন্দ না।

এই বিলের প্রতিবাদে আমাদের এই মিছিল ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...