বঙ্কট বাবার ১২২ তম তিরোধান দিবস ঘিরে উৎসবের মাতলো এলাকা।

মালদা,




 বঙ্কট বাবার ১২২ তম তিরোধান দিবস ঘিরে উৎসবের মাতলো এলাকা।

মালদার কালিয়াচক থানার সিলামপুর এলাকায় অবস্থিত বঙ্কট বাবার মন্দির চত্বরে ভক্তের ঢল।

বুধবার ভোরে থেকে ফারাক্কা থেকে গঙ্গার জল নিয়ে প্রায় ১৫ কিমি পায়ে হেঁটে বঙ্কট বাবার মন্দিরে এসে উপস্থিত হয় হাজার হাজার ভক্তেরা,

ফলক উন্মোচন ও নারকেল ফাটিয়ে বাবার বিশাল আকার মন্দিরের জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দের কাজের শিলান্যাস করেন বঙ্কট বাবা সমিতির সভাপতি বীরেন্দ্র নাথ সাহা।

প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সুজাপুর কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরী।

 প্রধান অতিথি হিসেবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় শিল্পী সমন্বয় সমিতির সভাপতি সিদ্ধার্ত শেখর নস্কর।

 এছাড়াও ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রাক্তন মন্ত্রী, কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান,আইসি কালিয়াচক আশিস দাস, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান মিয়া সহ প্রমুখ।


 এদিন মন্ডপ চত্বর জুড়ে ভক্তের ঢল,রয়েছে বাবার পূজা-অর্চনা।আগামীকাল থেকে মন্দির চত্বরে পূজা উপলক্ষে কীর্তন সহ বিশাল মেলা।

এলাকাবাসীর কাছে এই পুজো সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির।হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আনন্দ উপভোগ করেন এই পুজো ঘিরে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...