নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) বাতিলের দাবিতে মালদহে পথে নামল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।
মঙ্গলবার সন্ধ্যায় ইংরেজবাজার ব্লকের বুধিয়াতে সিএবি'র প্রতিবাদে মালদহ-পুখুরিয়া রাজ্য সড়ক অবরোধ করে এই দলের কর্মী-সমর্থকরা।
সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।
প্রায় কুড়ি মিনিট পথ অবরোধ চলে। ওই রাস্তায় দাঁড়িয়ে পড়ে বেশ কিছু যানবাহন।
খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ যাওয়ার আগেই অবশ্য পথ অবরোধ তুলে নেয় তাঁরা।
সংগঠনের দাবি, সিএবি'র প্রতিবাদে মালদহ জেলা জুড়ে তারা আন্দোলন, বিক্ষোভ চালিয়ে যাবে।



