বসিরহাট মহকুমার বসিরহাট থানার সংগ্রামপুর এলাকার ঘটনা।
গতকাল শনিবার গভীর রাতে এলাকাবাসীরা এক সদ্যোজাত কন্যা সন্তানের কান্নার আওয়াজ শুনতে পায় সংগ্রামপুরের তেঁতুলিয়া রোডের ধারে।
এরপর স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখে পনেরো থেকে আঠারো দিন বয়স সদ্যোজাত এক কন্যা সন্তান কাঁদছে।
স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ ওই শিশুকে সেবা শুশ্রূষা করার জন্যে বসিরহাট জেলা হাসপাতালের পাঠিয়ে দেয়, সেখানে এখন চিকিৎসা চলছে।
নতুন বছরের প্রাক্কালে কন্যা সন্তান উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়।
তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ।
কিভাবে সদ্যোজাত শিশু কন্যাটি ওখানে আসলো তদন্ত শুরু করেছে বসিরহাট থানা।
বসিরহাট জেলা হাসপাতালের সুপার শ্যামল হালদার জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী ও পুলিশ এসে দিয়ে গেছে ।
তিনি পুরো বিষয়টা সম্বন্ধে খোঁজখবর নিচ্ছেন ।
ডাক্তারদের মতে,এখন শিশুটির অবস্থা স্বাভাবিক আছে ।
যেহেতু শীতের রাত্রে খোলা মাঠে পড়েছিল, তার জন্য আমরা চিকিৎসার সবরকম ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ইতিমধ্যে সদ্যোজাত কন্যা সন্তানকে পেয়ে যত্নে আগলে রাখছে হাসপাতালে নার্সরা।
নিজের সন্তানের মতো তারা সেবা করার জন্য সব রকম ভাবে পাশে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

