এবার শিশু বিজ্ঞান উৎসবের আসর বসেছে জেলার প্রত্যন্ত এলাকা বৈষ্ণবনগর থানার দেওনাপুর উচ্চ বিদ্যলয়ে।

মালদা, ২১ ডিসেম্বর-




এবার শিশু বিজ্ঞান উৎসবের আসর বসেছে জেলার প্রত্যন্ত এলাকা বৈষ্ণবনগর থানার দেওনাপুর উচ্চ বিদ্যলয়ে। 

এদিন তার সূচনা হয়ে গেল। চলবে ৩ দিন ধরে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার সূচনা করেন জেলা ডেপুটি সিএমওএইচ ডা:‌ অমিতাভ মন্ডল। 

ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ক্ষিতশচন্দ্র সরকার-‌সহ অন্যরা। 




বিজ্ঞান উৎসবের বিশেষ বৈশিষ্ঠ্য, শিক্ষার্থী হিসেবে সংশ্লিষ্ট স্কুল ও বাইরের স্কুলের পড়ুয়ারা সমান অনুপাতে থাকবে। 

আয়োজক স্কুলের পড়ুয়াদের বাড়িতে বাইরের স্কুলের পড়ুয়ারা অতিথি হিসেবে এই তিন দিন থাকার কথা।

 সেই হিসেবে আয়োজন দেওনাপুরের রয়েছে ৩০ জন পড়ুয়া। এবং সংশ্লিষ্ট কালিয়াচক-‌৩ নম্বর ব্লকের বিভিন্ন স্কুলের রয়েছে ৩০ জন পড়ুয়া। এই ৩দিন ধরে চলবে হাতে-‌কলমে বিজ্ঞান চর্চা। 

এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সম্পাদক সুনীল দাস বলেন,‘‌শিশু বিজ্ঞান উৎসবের উদ্দেশ্য আনন্দের মাধ্যমে হাতে কলমে বিজ্ঞান চর্চা।

 প্রকৃতি ও বস্তু জগতের সব ঘটনা জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গিতে, পরীক্ষা-‌নিরীক্ষার মাধ্যমে শেখার সুযোগ থাকছে এখানে।’‌ মেলা প্রাঙ্গণে মোট ৫টি কর্ণার করা হয়েছে। 

তাতে অষ্টম, নবম ও দশম শ্রেণির সিলেবাস অনুযায়ী বিভিন্ন বিষয়ের ওপর সম্যম ধারণা মডেলের মাধ্যে দেওয়া হয়েছে। 

বাকি দুটি খাদ্য ও পুষ্টি এবং ‘‌সবার দেশ ও আমার দেশ’‌ শীর্ষক কর্ণার।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...