দক্ষিণ দিনাজপুর,৩১ডিসেম্বর;
এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বোর ডেঙ্গি এলাকায় ওই অভিযুক্তের বাড়ি বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
ঘটনায় শিশুর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সোমবার বিকালে অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার গঙ্গারামপুর থানার পুলিশ আদালতে পাঠায় ।
পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম কার্তিক সরকার (২৪) বাড়ি গঙ্গারামপুর থানার বোর ডেঙ্গি এলাকায়। নির্যাতিতা ওই শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই কার্তিক সরকার তাদের পরিবারের ওই চার বছরের শিশুকে চকলেট দেবার নাম করে লোভ দেখিয়ে তার সঙ্গে যৌন নির্যাতন করেছে বলে দাবি পরিবারের।
একাধিকবার যৌন নির্যাতন করায় কিছুটা ইনফেকশন এর আকার নেয় শিশুর গোপনাঙ্গ ।
তারপরে অস্বাভাবিক কিছু লক্ষণ দেখা দেয় ওই শিশুর মধ্যে।
পরিবারের লোকজন বিষয়টি নিয়ে শিশুটির কাছে জানতে চাইলে শিশুটি স্পষ্ট অভিযুক্ত ভাবেই কাত্তিক এর নাম করে সমস্ত বিষয়টি জানান তার পরিবারের কাছে।
বিষয়টি শোনার পর ধৃত ওই যুবকের নামে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবারের লোকজনেরা ।
লিখিত অভিযোগ পাওয়ার পরেই সোমবার বোর ডেঙ্গি এলাকা থেকে ধৃত ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার সকালে ধৃত ওই যুবককে কোর্টে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ।

