দন্ত দিবস পালন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের মালদা জেলা শাখার ।

মালদা, 



 শিশুদের বিনামূল্যে দন্ত পরীক্ষা , ঔষধ প্রদান ও ব্রাশ পেস্ট বিতরণের করে ডেন্টাল দিবস পালন করল ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন। 

 মুলত পুরাতন মালদার কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক ছাত্র ছাত্রী দের নিয়ে ইন্ডিয়ান ডেন্টাল অ্যসোশিয়েশনের বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা অপূর্ব ঝা ও ডা এ কে সাহা এই দন্ত দিবস পালন করেন ।

 এই উপলক্ষে চিকিত্সকের বিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রী দের দাঁত পরীক্ষা, ঔষধ প্রদান , করে ছাত্র ছাত্রী দন্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ব্রাশ পিষ্ট বিতরন করেন । 




এছাড়া সমস্ত ছাত্র ছাত্রী দের চিকিৎসকরা মিষ্টি বিতরন করেন । 

 ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের সদস্য তথা বিশিষ্ট দন্ত চিকিৎসক অপূর্ব যা ও ডক্টর এ কে সাহা জানিয়েছেন ," দাঁত নিয়ে শিশুদের মধ্যে জীবনের প্রথম থেকেই সচেতনতা অবলম্বন করা উচিত তাই আজ 24 শে ডিসেম্বর ডেন্টাল দিবস আমরা শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি চিকিৎসা ও ব্রাশ পেষ্ট বিতরণ মিষ্টি মুখের মাধ্যমে দিবস পালন করলাম। 

শিশুদের মধ্যে প্রতিদিন দাঁত নিয়ে যেন সচেতনতা বৃদ্ধি হয় তার জন্যই এই উদ্যোগ ।

 অনুষ্ঠানে দুই চিকিৎসক ছাড়াও উপস্থিত ছিলেন কাদিরপুর কিরণময়ীপ্রাথমিক বিদ্যালয় বিশিষ্ট শিক্ষক কৌশিক সরকার ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...