এনআরসি বিরোধী এক মহা মিছিল অনুষ্ঠিত হলো মালদহের রতুয়ায়।
বাহারাল নাগরিক কমিটির উদ্যোগে রবিবার সকালে আয়োজন করা হয়েছিল এই মিছিলের।
এনআরসি বিরোধী এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন। মিছিলে জাতি-ধর্ম নির্বিশেষে কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেয় বলে জানান তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন।
তিনি আরো জানান, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকতে চাই। তাই কালাকানুন এনআরসি মানছি না মানবো না।
এই স্লোগানকে সামনে রেখে আজ এই মহা মিছিল গোটা বাহারাল জুড়ে অনুষ্ঠিত হয়।
আগামীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো জেলার ব্লকে ব্লকে এই আন্দোলন কর্মসূচি আরও জোরালো করা হবে।


