নীরব রাজ্য বিদ্যুৎ পর্ষদ : নীরব প্রশাসন,

বিশেষ সংবাদদাতা, 

 সবং, পশ্চিম মেদিনীপুর, 




 সবং ব্লকের প্রত্যন্ত গ্রাম,ভেমুয়ার পূর্বাংশে একটি 25 kv ট্রান্সফরমার মাঠের মাঝখানে একবুক জলে। 

ফিউজ পুড়ে গেলে বা কোন ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটলে সাধারণ মানুষ অসহায়।

 বিদ্যুৎ সংক্রান্ত মেইনটেনেন্স এর কাজ যাঁরা করেন, তাঁরাও বিপদের ঝুঁকি নিয়েই করেন সারানোর কাজ। 

সবং এর স্টেশন ম্যানেজারের কাছে গ্রাহকরা গণ আবেদন করলেও আজ পর্যন্ত জলের মাঝখান থেকে ট্রান্সফরমার সরানোর কোন উদ্যোগ এখনও নেওয়া হয় নি। 




মাঠে চলছে লাগাতার বর্ষব্যাপী লিজ চাষ। চাষের জমিকে বেশী জমির মালিক ও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সারাবছরের জন্য মাছের ভেড়িতে রূপান্তরিত করছেন।

 প্রান্তিক চাষীরা বিপন্ন।মাঠ সংলগ্ন ঘর বাড়ি সবজি চাষের কালা ক্ষতিগ্রস্ত হচ্ছে।ক্ষতি হচ্ছে সংলগ্ন রাস্তাঘাট।

 সারা বছর জমে থাকছে জল। ব্যবহৃত হচ্ছে ভূগর্ভস্ত জল।যখন বিশ্ববাসী তীব্র জলসংকটের সম্মুখীন তখন মাছ চাষের জন্য ইচ্ছেমত ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে। 

মাছ চাষে হচ্ছে বিভিন্ন রাসায়নিকের ব্যবহার।ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। 

গবাদি পশুর চাষ হয়ে যাচ্ছে ব্যঙ্গমা ব্যঙ্গমীর রূপকথার মতো। 

বিদ্যুৎ,সেচ,পূর্ত সর্বোপরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...