বাখরাবাদে একটি মোটর বাইক ও ৩ কিলো ৭০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করল বসম নগর থানার পুলিশ ।
বিশেষ সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ শনিবার সন্ধ্যাবেলায় বাখরাবাদ সংলগ্ন মাঠের রাস্তায় হানা দেয় ।
সেখানে একটি বাইক সমেত দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ।
জিজ্ঞাসাবাদ করা কালীন তাদের দুইজনের নিকট হতে তিন কেজি 700 গ্রাম গাঁজা উদ্ধার হয় ।
সঙ্গে সঙ্গে তাদের দুজনকে গ্রেফতার করে বৈষ্ণবনগর থানায় আনা হয় ।
জানা যায় ধৃত দুজনের নাম কামাল শেখ ও পিন্টু শেখ দুইজনেরই বাড়ি বৈষ্ণবনগর থানার জৈনপুর এলাকায় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া তিন কিলো 700 গ্রাম গাঁজা বাইরে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল । সেখানে মাঠে গাজা গুলি কারো হাত দ্বারা প্রচার করা হত ।
পাচারের আগেই বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের দুইজনকে গাঁজা সহ গ্রেপ্তার করা হয় ।
রবিবার ধৃত দুইজনকে মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানার পুলিশ ।
তার সঙ্গে এই গাজা কারবারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ ।
