সাড়ম্বরে অনুষ্ঠিত হলো হরিশ্চন্দ্রপুর সাউথ সার্কেলের চক্র শিশু ক্রীড়া উৎসব |
এই শিশুর তবে সার্কেলের 63 টি প্রাইমারি স্কুল সহ সিনিয়র মাদ্রাসা, ও এসএসকে গুলির প্রতিযোগী অংশগ্রহণ করেছিল |
চক্র শিশু ক্রীড়া উৎসব এর সম্পাদক মনিন্দ্র নাথ দাস জানালেন এই ক্রীড়া উৎসবের 28 টি ইভেন্টে বালক বালিকা সহ মোট 140 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল |
চকলেট মোট পাঁচটি অঞ্চলের সম্পাদকের পতাকা উত্তোলন এর মাধ্যমে ও শিক্ষার্থীদের শপথ বাক্যের মধ্যে দিয়ে ক্রীড়া অনুষ্ঠান শুরু হয় |
প্রাথমিকের পড়ুয়াদের দৌড়, লং জাম্প, হাই জাম্প, স্যাটেল দেখতে বারদুয়ারী হাই স্কুল সংলগ্ন মাঠে ক্রীড়াপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো |
হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তারক মন্ডল জানান সুষ্ঠুভাবে ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন হবার জন্য তিনি শিক্ষক ও ছাত্র উভয়কে ধন্যবাদ জানিয়েছে, |
আগামী শনিবার বারদুয়ারী হাই স্কুল সংলগ্ন এই মাঠেই জোনাল প্রাথমিক শিশু ক্রীড়া অনুষ্ঠান হবে |
