টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারির বিরুদ্ধে ও আগামী ৮ই জানুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ধর্মঘট,

নিজস্ব প্রতিবেদক, 

মালদা,





আগামী ৩১শে জানুয়ারি থেকে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারির বিরুদ্ধে ও আগামী ৮ই জানুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলির যৌথ আহবানে সারা ভারত ধর্মঘটের সমর্থনে মালদা জেলা ব্যাটারি চালিত রিকশা ইউনিয়নের ডাকে মালদা শহরে মিছিল সংগঠিত হলো।



বৃন্দাবনি মাঠে জমায়েত হয়ে সেখানে সভা পরবর্তীতে মালদা শহর জুড়ে মিছিলের পরে পোস্ট অফিস মোড়ে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি মুকুল কর্মকার,সম্পাদক নিখিল দাস,কার্যকরী সভাপতি মিন্টু চৌধুরী,citu র জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কৌশিক মিশ্র।




আগামী ৮ই জানুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘট কে সমর্থন করে মালদা জেলার সকল টোটো ও ই রিকশা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...