বিজেপি বিরোধিতা করতে গিয়ে মমতা বন্দোপাধ্যায় যে ভাবে মানুষ কে বোকা বানাচ্ছেন তা বিস্ময়কর,
হেমন্ত সোরেণের শপথ গ্রহন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ কে নিয়ে তোপ দাগলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ।
হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে বিরোধী ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে কি করে মমতা বন্দোপাধ্যায় ঝাড়খণ্ডে যান , তা নিয়ে প্রশ্ন তুললেন লকেট।
বিজেপি সাংসদ জানান , মমতা বন্দোপাধ্যায় হেমন্ত সোরেনদের বিরুদ্ধে নির্বাচনে ২৬ জন প্রার্থীকে দাঁড় করিয়েছিলেন যাদের প্রত্যেকের জামানত জব্দ হয়েছে ।
এখন মানুষকে বোকা বানাতে তৃণমূল সুপ্রীমো স্রেফ বিজেপি বিরোধিতা করতে গিয়ে হেমন্ত সোরেন দের পাশে দাঁড়াচ্ছেন ।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে ঝাড়খণ্ড যাত্রা করেছেন গুণ্ডা ভাড়া করতে , তা বলে বাবূল সুপ্রিয়র অভিযোগে সীলমোহর দিলেন লকেট।'
বাহুবলের রাজনীতি করেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী , লকেটের ব্যাখ্যা ।
লকেট চট্টোপাধ্যায় রবিবার উত্তর চব্বিশ পরগণার নীলগঞ্জে একটি অনুষ্ঠানে এসে মমতা বন্দোপাধ্যায়ের বিষোদগার করে বলেন যেভাবে সিএএ নিয়ে ভুল বার্তা প্রচার করছেন মুখ্যমন্ত্রী ও তিনি সংবিধানকে অস্বীকার করে চলেছেন এবং সন্ত্রাস চালাচ্ছেন তার প্রতিফল হিসেবে মানুষ তাকে ভোটবাক্সে '' জবাব দেবে' ' । ॥
