উলুবেড়িয়া।
দেশজুড়ে এন আর সি'র বিরুদ্ধে ও ব্যাপক জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে এ আই টি ইউ ইউ টি ইউ ইউ সি সহ ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও স্বতন্ত্র জাতীয় ফেডারেশন সমূহের ডাকে 8ই জানুয়ারি '20 সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে 31 শে ডিসেম্বর,
এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের উদ্যোগে - উলুবেড়িয়া শহরে মিছিল সহযোগে প্রচার সংঘটিত হয় ।
এই প্রচারে বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন-- এসইউসিআই(সি) দলের সংগঠক জয়ন্ত খাটুয়া,
অপূর্ব পাল ও শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি'র সংগঠক নিখিল বেরা ।
এই মিছিল উলুবেড়িয়া শহরের মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে।

