এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মালদা শহরে মিছিল করলো তৃণমূল।
বৃহস্পতিবার দুপুর ১২ নাগাদ মালদা শহরের ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকা থেকে তৃণমূলের কর্মীরা একটি মিছিল করেন।
মিছিলে এনআরসির প্রতিবাদ জানিয়ে স্লোগান তোলা হয়।
মিছিলটি শহর পরিক্রমা করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিতোষ চৌধুরী।

