আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় 'ডান্স স্পোর্টস' - এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারতের হয়ে অংশগ্রহণ করতে চলেছে স্বর্ণাভ চক্রবর্তী।
যে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের বাসিন্দা।
স্বর্ণাভ - র বয়স সবে ১৪ চলছে, এর মধ্যে জাতীয় স্তর, আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করার জন্য সে পারি দিয়েছিল।
শুধু তাই নয় একাধিক জায়গায় সাফল্য পেয়ে বহু পদক জয়ী করে।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে দক্ষিণ করিয়া, নাগাল্যানড,শ্রীলঙ্কা- র মতো বিশ্বের প্রায় ৫৫ টি দেশ।
এই প্রতিযোগিতায় বয়সের কোন সীমাবদ্ধতা নেই।
১৪ ডিসেম্বর হবে সেমি ফাইনাল, সেখান থেকেই বেছে নেওয়া হবে সেরা দশটি দেশের প্রতিযোগি - প্রতিযোগিনীদের।
১৫ ডিসেম্বর সেই দশটি দেশের মধ্যে হবে ফাইনাল প্রতিযোগিতা।
দেশবাসীর পাশাপাশি স্বর্ণাভ চক্রবর্তী - র সফলতার দিকে চেয়ে রয়েছে রাজ্যবাসিও।

