মালদা,
12 নভেম্বর ভুটভুটির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছিল সিভিক ভলেন্টিয়ার এর গৌতম ভগৎ (32), জানা গেছে তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ভালুকা মশালদা বাজারে,
তার এক শিশুকন্যা আছে,
স্ত্রী রিতা সাহা ভগৎ কে আর্থিক সাহায্য করে পাশে দাঁড়ালেন হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ অফিসার থেকে নিয়ে সিভিক ভলেন্টিয়ারা |
সিভিক ভলেন্টিয়াররা হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস কে একটি লিখিত আবেদন করেছেন,
গৌতম ভগতের সিভিক ভলেন্টিয়ার এর চাকরি যেন তার স্ত্রীকে দেওয়া হয় |

