আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করল ভুতনি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিকি মন্ডল (২৫)।
তার বাড়ি ঝাড়খন্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার প্রেম নগর বড়াজিওবাড়ি।
তার কাছ থেকে একটি পাইপগান ও একরাম কার্তুজ পাওয়া গিয়েছে।
তাকে প্রাথমিকভাবে যেটা করে পুলিশ জানতে পেরেছে, ওই আগ্নেয়াস্ত্রটি সে সাহেবগঞ্জ থেকেই কিনেছে।
এবং ভূতনিতে কোন একটি দুষ্কর্মের জন্য সেটা নিয়ে এসেছিল। রবিবার তাকে আদালতে তোলা হবে।

