নাগরিকত্ব বিল পাস হওয়ার প্রতিবাদে আজ বৈকাল 3 ঘটিকায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক, মুর্শিদাবাদ, 




 ইং 09/12/19 তারিখ সংসদে নাগরিকত্ব বিল পাস হওয়ার প্রতিবাদে আজ বৈকাল 3 ঘটিকায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।



 এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলো SDPI এর রাঘুনাথগঞ্জ 1ব্লকের সভাপতি মোঃ আশাতুল ইসলাম সহ SDPI এর কর্মী সমর্থক এবং সাধারণ জনগণ। 




নাগরিকত্ব বিলের বিরুদ্ধে জনগণ স্লোগান দিতে দিতে জঙ্গিপুর শহর পরিক্রমা করেন। অবশেষে রাঘুনাথগঞ্জ ফুলতলা স্ট্যান্ডে সমবেত হয়। 

নাগরিকত্ব বিলের প্রতিলিপিটি জনসম্মুখে পুরানো হয়। এছাড়া এই আন্দোলনে অংশ গ্রহণ করেন রাঘুনাথগঞ্জ 2 নম্বর এর বিশিষ্ট নেতৃত্ববৃন্দ-মোঃ সেলিম,জাকির হোসেন,প্রমুখ। 




রাঘুনাথগঞ্জ 2 নম্বর বিধানসভা কমেটির সম্পাদক মোঃ সেলিম বলেন এই নাগরিকত্ব বিল হলো একটি সাম্প্রদায়িক বিল। 

এটি পাস হলে মূলত বিপদে পড়বেন ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়। 




এছাড়া এই বিলটি হল সংবিধান বিরোধী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...