বৃহস্পতিবার রাতে মালদার গাজোল মোড়ে একটি ট্রাক থেকে ৩৯১ কেজি গাঁজাসহ দু'জনকে গ্রেপ্তার করল নারকোটিক কন্ট্রোল ব্যুরোর কলকাতা জোনাল ইউনিট।
ধৃত মহম্মদ চাঁদ ট্রাকচালক ও ইমাইল খালাসি।
তাদের বাড়ি মনিপুরের ইম্ফলে।
এদিকে এই দু'জনকে জেরা করে শুক্রবার সকালে নদীয়া জেলার নবদ্বীপ থেকে তিন জনকে গ্রেপ্তার করে এনসিবি।
তাদের দুজন ইম্ফলের বাসিন্দা একজন মুর্শিদাবাদের।
