শ্যামপুর, হাওড়া,
NRCর বিরুদ্ধে প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ মিছিল,
হাওড়া জেলার শ্যামপুর থানার গড়চুমুক হাট হতে বারগ্ৰাম হাসপাতাল পর্যন্ত জেলা কংগ্রেসের নেতা মহানন্দ রায়ের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়,
এবং মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন শ্যামপুর থানার কংগ্রেসের নেতা আতিয়ার খান,
এই পথসভায় এন আর সি র নামে যে বিভাজন সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে বা প্রতিবাদে সমস্ত মানুষ কে এক হবার আহ্বান জানিয়েছেন,
এক প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা মহানন্দ রায় বলেন NRCর নামে সাধারণ মানুষের মনে ভয়ভীতি সঞ্চারিত হচ্ছে,
আর এক নেতা আতিয়ার খান বলেছেন এন আর সি র ভয় দেখিয়ে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের উপর ভয়ের সঞ্চার হচ্ছে,
তিনি বলেন আমরা কোনো মতেই এন আর সি মানবোনা,


