এনআরসি নিয়ে আতঙ্কে রয়েছে কালিয়াচকের মানুষ। বিশেষ করে সুজাপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা।
যদিও বাংলাদেশ থেকে এখানে আসার সংখ্যাটা কম, তবুও মানুষ বিভিন্ন কারণে উদ্বিগ্ন।
আধার কার্ড থেকে ভোটার কার্ড সংশোধন নিয়েও সমস্যায় এখানকার মানুষ।
বিভিন্ন কারণে সংশোধনের জন্য ঘোরানো হচ্ছে বাসিন্দাদের। ফলে ভোটার কার্ডের সংশোধনের ব্যাপারে মানুষের তালিকা বাড়তেই আছে।
সুজাপুর বিধানসভা কেন্দ্রে একটি ক্যাম্প করে কাজ দ্রুততার সঙ্গে করানোর দাবি নিয়ে এদিন জেলাশাসক রাজর্ষি মিত্রের সঙ্গে দেখা করলেন বিধায়ক ইশা খান চৌধুরি।
তিনি বলেন,‘সুজাপুরের মানুষ এনআরসি নিয়ে আতঙ্কে রয়েছে। যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এনআরসি নিয়ে হুঙ্কার দিচ্ছেন, তাতে এখানকার মানুষেরা আতঙ্কিত।
যদিও বাংলাদেশ থেকে এখানে আসার সংখ্যা খুবই কম। তবুও যদি এখানকার মানুষদের দেশ ছাড়ার প্রশ্ন ওঠে? তা ছাড়া ভোটার কার্ডের সংশোধনের ব্যাপারে হাজার হাজার মানুষের বাতিল করা হয়েছে।
আমাদের দাবি সুজাপুরে যদি বিশেষ শিবির করে সেখানে বিএলওরা যদি সঠিক কাগজপত্রের কথা বলার ব্যাপারে বুঝিয়ে দেন, তাহলে সংশোধনের ব্যাপারে কাজটা আরও সহজ হয়।
