দক্ষিণ দিনাজপুর,১১নভেম্বর!
ডাম্পার ও বাইকের সংঘর্ষে আহত ১জন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাতটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর ঠেঙ্গাপাড়া
এলাকায়। ঘটনায় বেশ কিছুক্ষণ ৫১২ নম্বর জাতীয় সড়কে জানজট সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যানজট মুক্ত করে গঙ্গারামপুর থানার পুলিশ।
এলাকাবাসী সূত্রে খবর সোমবার ৭টা নাগাদ নালাগোলার এক স্থানীয় বাসিন্দা কর্মসূত্রে বুনিয়াদপুর থেকে গঙ্গারামপুর এর দিকে যাচ্ছিল, ঠেঙ্গাপাড়া এলাকায় একটি ডাম্পার গাড়ি বাইক আরোহীর কে পিছন থেকে ধাক্কা মারে।
বাইকের পিছনে অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে ডাম্পারের সামনের অংশে আটকে থাকে ।
ডাম্পারের ড্রাইভার খালাসী ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, ঘটনাটি পথচলতি মানুষ ও এলাকাবাসীদের নজরে আসতেই তড়িঘড়ি ওই বাইক আরোহী কে বাইক থেকে নামিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।ঘটনায় বেশ কিছুক্ষণ ৫১২ নম্বর জাতীয় সড়কে জানজট এর সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছে যানজট মুক্ত করে গঙ্গারামপুর থানার পুলিশ।
এলাকাবাসী ধীরাজ রায় জানিয়েছেন, বাইকটি গঙ্গারামপুর এর দিকে যাচ্ছিল, পিছন থেকে ডাম্পার এসে বাইক টিকে ধাক্কা মারে যার ফলে বাইকটি দুমড়ে-মুচড়ে যাওয়ার পাশাপাশি বাইক আরোহীর আহত হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

