বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিতে বোলপুর এলেন রাষ্ট্রপতি ,

অরিত্র ঘোষ, বোলপুর, 

 আগামী ১১ ই নভেম্বর বিশ্বভারতীতে সমাবর্তন অনুষ্ঠান।এই বছরের সমাবর্তনের প্রধান অতিথি হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 




 ইতিমধ্যেই তিনি বোলপুর এসে পৌছেছেন। রাস্ট্রপতির আগমনে বিশ্বভারতীর চত্বর সেজে উঠেছে আল্পনায়। 

জানা গেছে উত্তরীয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকলার নিদর্শন দিয়ে বরণ করে নেওয়া হবে রাষ্ট্রপতি তথা সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি রামনাথ কোবিন্দ কে ।

 আজ রাত্রি যাপন শেষে ,আগামীকাল সকালে যোগ দেবেন বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে ,আম্রকুঞ্জের জহর বেদীতে। 

 গতবছর বিশ্বভারতীর সমাবর্তন এ এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবছর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কে পেয়ে আপ্লুত বিশ্বভারতী। 

 রাষ্ট্রপতির সফরকালে বিশ্বভারতী কে সাজিয়ে তোলার পাশাপাশি, বীরভূম জেলা প্রশাসন এর তরফ থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে বিশ্বভারতীর চত্বর।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...