মহারাষ্ট্রে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন,

বিশেষ প্রতিবেদক,

দীর্ঘ একক পক্ষকাল ব্যাপী বিবাদমান রাজনৈতিক টানাপোড়েন ও  এবং সরকার গঠন নিয়ে টানটান নাটক চলার পর,কোনো সমাধান না হবার ফলে অবশেষে মহারাষ্ট্রৈ জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন ৷ 




 বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী আজ মঙ্গলবার সকালে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে অচলাবস্থা বজায় থাকারপ ফলে এবং কোনো সমাধান না বার কারনে কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানায় মহারাষ্ট্রে র রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ৷

 রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সুপারিশ পাওয়া মাত্রই বৈঠকে বসে  কেন্দ্রিয় মন্ত্রীসভা র ক্যাবিনেট ৷ এই কেন্দ্রের মন্ত্রী সভার বৈঠকেই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশে অনুমোদন করা হয় ৷ 

 মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর হতে ই এক অচলাবস্থা সৃষ্টি হয়, কারন কোনো দলই প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারে না, যারফলেসরকার গঠনের শর্ত কোনও দলই পূরণ করতে পারেনি বলে জানিয়েছেন রাজ্যপাল ৷ 

 উল্লেখ্য বিজেপি ওঅ শিবসেনা র মধ্যে বৈঠক হবার পরেও কোনোমতেই ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন সম্ভব হয় নি, 

রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির দেওয়া এনসিপিকে সময়সীমা শেষের আগেই কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

   অন্যদিকে, রাজভবন সূত্রে দাবি করা হয়েছে যে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের কোনও সুপারিশই কেন্দ্রের কাছে পাঠানো হয়নি ৷

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...