মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু করার ডাক দিলেন ফারুক আহমেদ ভগবানগোলা কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে সচেতনতা শিবিরে।
ভগবানগোলা হাইস্কুলে ৩ নভেম্বর, ২০১৯ একটি সমাজ সচেতনতা শিবিরেখাবারের আয়োজন করেছিল ভগবানগোলা কৃষি উন্নয়ন সমিতি।
কয়েকশত কৃষক ও সাধারণ মানুষকে নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল রবিবার।
অনেক বিশিষ্ট সমাজসেবী মনোভাবাপন্ন ব্যাক্তিত্বরা উপস্থিত হয়ে সচেতনতা শিবির সফল করলেন।
এদিনের আলোচনা সভায় অন্যতম বিষয় হিসেবে ছিল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের দ্রুত রূপায়ণ ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষক ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ প্রধান অতিথি হয়ে সচেতনতা শিবির সফল করতে মূল্যবান বক্তব্য রাখলেন।
উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক সৈয়দ মাজহারুল পারভেজ।
ফারুক আহমেদ সরকারি বিভিন্ন প্রকল্পের ব্যাপক প্রচার প্রসার ঘটাতে সাধারণ মানুষকে সচেতন করলেন।
মুর্শিদাবাদ জেলায় কেন আজও বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হলো না তা নিয়ে রাজ্যসরকারের দৃষ্টি আকর্ষণ করেন ফারুক আহমেদ।
ভগবানগোলাতে একটি সাধারণ ডিগ্রি কলেজ গড়ে তুলতে এলাকাবাসীর সঙ্গে একাত্ম হয়ে উচ্চ শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফারুক আহমেদ দৃঢ় প্রতীজ্ঞ হয়ে আবেদন করলেন এই সচেতনতা শিবির থেকে।
এদিন ফারুক আহমেদ 'সেফ ড্রাইভ সেভ লাইফ' নিয়েও এলাকার বাসিন্দাদের সচেতন করলেন।
কয়েকশত কৃষক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই মহতী উদ্যোগে এগিয়ে এলেন এলাকার বাসিন্দা দক্ষ সংগঠক ও ভগবানগোলা কৃষি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোসারাফ হোসেন।
ভগবানগোলা কৃষি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোসারাফ হোসেন জানান, মুর্শিদাবাদ জেলার মধ্যে ভগবানগোলা ও রাণীতলাকে অন্তর্ভুক্ত রাখতে হবে।
৬০ বছর বয়সী সকলকেই পেনশন বা বার্ধক্য ভাতা দিতে হবে।
ডেঙ্গু সম্পূর্ণ রূপে নির্মূল করতে হবে। কৃষক বন্ধ, রূপশ্রী সহ সরকারি সমস্ত প্রকল্পের ব্যাপক প্রচার, প্রসার ও বাস্তবায়ন করতেই এই সচেতনতা শিবিরের আয়োজন করেছি।
উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হয়ে সামসুল আলম, রাজ্য সম্পাদক, অসংগঠিত শ্রমিক, আসাদুজ্জামান, সামায়ুন কবীর, কাইয়ুম আলী, ভিক্টর মন্ডল, সাগির হোসেন, সামাউন হক প্রমুখ।



