দুই দিন থেকে নিখোঁজ মালদা কৃষি দপ্তরের সহ- আধিকারীক প্রদীপ কুমার হাঁসদা।

মালদা-

 দুই দিন থেকে নিখোঁজ মালদা কৃষি দপ্তরের সহ- আধিকারীক প্রদীপ কুমার হাঁসদা। সোমবার সকাল থেকেই স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পারায় মঙ্গলবার মালদায় ছুটে আসেন স্ত্রী। 




সরকারী আবাসনের ঘর খোলা অবস্থায় রয়েছে। দুইদিন থেকে প্রদীপ বাবুর খোঁজ না মেলায় মঙ্গলবার ইংরেজবাজার থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন।

 ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলা প্রশাসনিক মহলে। জানা গিয়েছে প্রদীপ বাবু প্রায় ১৫বছর ধরে মালদা কৃষি দপ্তরে কর্মরত রয়েছেন। তাঁর বাড়ি পুরুলিয়া জেলার হুডা থানার কালিপুর গ্রামে। 

পরিবারে রয়েছে দুই ছেলে মেয়ে ও স্ত্রী। স্ত্রী নিরুপমা হাঁসদা গৃহবধূ। কর্মসুত্রে মালদায় শহরের রামনগর এলাকায় সরকারী আবাসনে পরিবার নিয়ে থাকতেন।

 গত এপ্রিল মাসে পরিবারকে পুরুলিয়া পাঠিয়ে দেন। মালদায় একা থাকতেন। প্রশাসন সুত্রে জানা গিয়েছে তাঁর বদলি হয়েছে পুরুলিয়া জেলায়। 

আগামি বৃহস্পতিবার তিনি নতুন আধিকারীকের হাতে দায়িত্ব দিয়ে পুরুলিয়া চলে যাবেন। তার কয়েকদিন আগে রহস্যজনক ভাবে নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

পরিবারের লোকেরা জানায়,আবাসনের ঘরে সমস্ত কিছু ঠিক রয়েছে। শুধু আধার কার্ড, ভোটার কার্ড ও মোবাইল ফোন নেয়। তাঁর এক সহ কর্মী নবেন্দু বসাক বলেন, রবিবার আমার সঙ্গে শেষ কথা হয়েছিল।

 তারপর থেকে কোন পাওয়া যাচ্ছেনা। কি কারণ তা আমরা বুঝতে পারছিনা। ইংরেজবাজার থানায় আমরা সকলে গিয়ে একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেছি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...