হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত বড়বাড়ি গ্ৰামে বহু প্রাচীন গঙ্গেশ্বর জিউর মন্দির গত রাতে চুরি হয়ে যায়।
সোনার গহনা ও নগদ টাকা সহ একাধিক পূজোর সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরেরা,
স্থানীয় বাসিন্দারা জানান,
প্রায় দুশো বছরের পুরোনো এই মন্দির আগেও একবার চুরি হয়েছিল।
এবার দ্বিতীয় বার আবার ফের একই ঘটনা ঘটলো।
ফলে মন্দিরের স্মৃতি বলতে আর কিছুই রইল না।
