পতঞ্জলির পশ্চিমবঙ্গ রাজ্য কার্য্যকরনি বৈঠক অনুষ্ঠিত হলো মালদায়।
আদরণীয় মুখ্য কেন্দ্রীয় প্রভারি রাকেশীর উপস্থিতিতে এদিন অনুষ্ঠিত হয় এই বৈঠক।
জেলার সমস্ত যোগ শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই বৈঠকের।
নেশা এবং রোগ মুক্তির উদ্দেশ্য নিয়ে প্রতিটা জেলায় নিঃশুল্ক যোগ কেন্দ্র তৈরি করবে পতঞ্জলি।
এই উদ্দেশ্য নিয়ে আজকের এই বৈঠক। জানা গেছে মালদায় 153 যোগ কেন্দ্রে রয়েছে।
আরো বাড়ানো হবে এই কেন্দ্র বলে জানান মুখ্য কেন্দ্রীয় প্রভারি রাকেশী।
