ফের দুই লক্ষ টাকার জাল নোটসহ এক পাচারকারীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ।
সোমবার সকালে হানা দিয়ে মোথাবাড়ি থানার পুলিশ এক পাচারকারীকে গ্রেফতার করে। কালিয়াচক থানার সাদুল্লাহপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা নাম, শাফিকুল সেখ(৩০)।বাড়ি কালিয়াচক থানার নাজিরপুর এলাকায়।
ধৃতর কাছ থেকে উদ্ধার করা হয় দুই লক্ষ টাকার জাল নোট।
উদ্ধার হওয়া নোটগুলো সবই ৫০০ টাকার নোট।
পুলিশ সুপার অলক রাজুরিয়া জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক ভাবে জানা গিয়েছে বাংলাদেশ থেকে নোটগুলি পাচার করা হয়েছে।
পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কেউ এক কারবার এর সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করবে।

