-ইংরেজবাজার পুরসভার কাউন্সিল ইন চার্জের বৈঠক নিয়ে যে জল্পনা চলছিল, তার কিছুই দেখা যায় নি।
সু্ষ্ঠভাবে বিভিন্ন ওয়ার্ডের সমস্যা নিয়ে আলোচিত হয়েছে। কিছু নতুন কিছু প্রকল্প গ্রহণের ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
হাজির ছিলেন পুরসভার চেয়ারম্যান নীহার ঘোষ, ভাইস চেয়ারম্যান বাবলা সরকার-সহ কাউন্সিল ইন চার্জের ৬ জন সদস্যই।
ছিলেন অম্লান ভাদুড়ী, আশিস কুন্ডু, চৈতালি সরকার, সুমলা আগারওয়ালও।
পুরসভার চেয়ারম্যান নীহার ঘোষ জানান,‘বিভিন্ন ওয়ার্ডের সমস্যা নিয়ে এদিন আলোচনা হয়। বিশেষ করে জোর দেওয়া হয় আবর্জনা পরিষ্কারের ব্যাপারে।
আর্সেনিক মুক্ত পানীয় জলের প্রকল্পের কাজ ঝিমেতালে চলছে। ওই কাজটি যাতে দ্রুততার সঙ্গে করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়। এমনকী কিছু ড্রেনের জলে ঠিকঠাক প্রবাহ নেই। বাড়িঘর হয়ে যাওয়ায় ড্রেনগুলির সমস্যা দেখা দিয়েছে।
সেখানে পাইপ দিয়ে অন্য কোনও প্রক্রিয়ায় প্রবাহ সচল করা যায় কিনা, তা নিয়েও আলোচনা করা হয়।’

