জীবন ও বানী ,বিদ্যালয় ভিত্তিক শিশুদের নাট্যানুষ্ঠান,
জাতির জনক মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানে র মাধ্যমে সারা বৎসর পালিত হচ্ছে,
রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে সারা বৎসর ব্যপী গান্ধীজীর 150 তম জন্ম বার্ষিকী পালিত হচ্ছে,
আজ হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা শ্রীমতী শুভ্রা সমাদ্দার এর নেতৃত্বে, বিদ্যালয় পরিদর্শক অফিসের ব্যবস্থাপনায় উলুবেড়িয়া 1নং বি ডি ও অফিসে মিটিং হলে শিশুদের নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হলো,
চক্রের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় এই অনুষ্ঠানে অংশগ্ৰহন করেন,
এই নাট্যানুষ্ঠানে প্রত্যেক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রত্যেকে দলগত ভাবে গান্ধীজির জীবনী নিয়ে অভিনয় করে দেখান।
এক সাক্ষাৎকারে অনুষ্ঠানে র বিচারক চন্দন সাহা বলেন,এই ধরনের অনুষ্ঠানে র মধ্যে আমাদের প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজন,
এবং এরফলে মহাপুরুষ গনের জীবন ও বানী নিয়ে আগামী দিনে আমরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে সুবিধা হবে,
এই নাট্যানুষ্ঠানে প্রথম পুরষ্কার হিসেবে গদাইপুর সাউথ প্রাথমিক বিদ্যালয় যোগ্যতা অর্জন করেন,
এই বিদ্যালয়ে র ছাত্র ছাত্রী রা অভিনয় করছেন "গান্ধীজীর স্বপ্নের যাত্রা",
এছাড়াও খোড়িয়া বোর্ড প্রাইমারী বিদ্যালয়, কাজিয়াখালী মধ্যপাড়া মহাকালী প্রাথমিক বিদ্যালয়,ও গৌরীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে র ছাত্র ছাত্রীরা ও অসাধারণ অভিনয় করছেন,
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ চক্রের শ্রাবনী রায়, নির্মল কুমার হাজরা, বিশিষ্ট শিক্ষক মলয় কুমার মান্না, প্রদীপ কুমার চক্রবর্তী, শঙ্খনাথ মুখার্জি,সেমিনা বেগম,ধর্মরাজ দাস,সূকুমার মন্ডল,জয়ন্ত কুমার কয়াল,সেখ আলম প্রমুখ,



